Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Durga Puja 2026: এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি এবিপি আনন্দর ক্যামেরায়।
আরও দেখুন...
দুর্গাপুজোর আনন্দ কি শুধু কলকাতা কিংবা বাংলার মধ্যেই সীমাবদ্ধ? একেবারেই নয়। সাত সমুদ্র তেরো নদী পেরিয়েও বাঙালির হৃদয়ে অমলিন দুর্গোৎসবের আবেগ। তারই ছবি দেখা গেল নিউইয়র্কের বিশ্ববিখ্যাত টাইমস স্কোয়ারে। প্রতিকূল আবহাওয়াও দমাতে পারল না উৎসবের উন্মাদনা। পুজো, মহালয়ার আচার, বাংলা গান, নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট হয়ে উঠল দ্বিতীয় ‘টাইমস স্কোয়ার দুর্গা উৎসব’।
১০ ও ১১ অক্টোবর নিউইয়র্কের ফাদার ডাফি স্কোয়ারে আয়োজিত এই দু’দিনের উৎসবে যোগ দেন আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাঙালিরা। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পর্যটক এবং নানা ভাষা ও সংস্কৃতির মানুষও। বিদেশের মাটিতে দুর্গাপুজোর পরিচিত আবহে একে অপরের সঙ্গে মিলিত হওয়া, পুরনো স্মৃতি ভাগ করে নেওয়া এবং শিকড়ের টান অনুভব করার সুযোগ পেয়েছিলেন বহু বাঙালি।





























