এক্সপ্লোর
সোনারপুরের ময়লাপোতায় বধূকে গলা কেটে খুন, দেহের পাশ থেকে উদ্ধার রক্তমাখা বঁটি, আটক স্বামী
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ময়লাপোতায় বধূকে গলা কেটে খুন। দেহের পাশ থেকে উদ্ধার রক্তমাখা বঁটি। আটক স্বামী। বছর পঁয়তাল্লিশের বধূর নাম যমুনা বণিক। স্থানীয় সূত্রে খবর, যমুনা একটি আয়া সেন্টারে কাজ করতেন। স্বামী নেপাল বণিকের দাবি, গতকাল সন্ধেয় বাড়ি ফিরে তিনি শোওয়ার ঘরের মেঝেতে যমুনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দেহের পায়ের কাছে পড়েছিল রক্তমাখা বঁটি। সিলিং ফ্যান থেকে কাপড় ঝুলছিল। স্বামীর দাবি, তিনি বিকেলে বারবার স্ত্রীর মোবাইলে ফোন করলেও, সাড়া মেলেনি। মৃতের পরিবারের অভিযোগ, এটি খুনের ঘটনা। সোনারপুর থানার পুলিশ মৃতের স্বামীকে আটক করেছে।
All Shows

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion























