এক্সপ্লোর
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে গ্রেফতার অস্ত্র বিক্রেতা, উদ্ধার প্রচুর অস্ত্র
ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া এলাকা থেকে গ্রেফতার অস্ত্র বিক্রেতা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কাঁঠালবেড়িয়ার খেড়িয়া সর্দার পাড়ায় যৌথ অভিযান চালায় দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাসন্তী থানার পুলিশ। উদ্ধার হয় ৩টি পাইপগান, একটি ওয়ান শটার, ১৬ রাউন্ড কার্তুজ ও ১৭টি তাজা বোমা। গ্রেফতার করা হয় অস্ত্র বিক্রেতা বাকিবুল্লা সর্দার ওরফে বানুকে। পুলিশ সূত্রে খবর, বাইরে থেকে অস্ত্র কিনে এনে বাসন্তী এলাকায় বিক্রি করত বাকিবুল্লা। এই চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
All Shows
সেরা শিরোনাম
অপরাধ
জেলার
খুঁটিনাটি
উত্তর ২৪ পরগনা


























