‘মুনমুন শিক্ষিত ও রুচিশীল, দেখা হলে এক কাপ কফি খাব’, বললেন বাবুল
আসানসোল থেকে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী মুনমুন সেন। তাঁকে বাঁকুড়া থেকে সরিয়ে শিল্পাঞ্চলের প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, এবারও আসানসোল থেকেই বিজেপির প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়। যদিও এখনও নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি ভারতীয় জনতা পার্টি। এরই মধ্যে দলের হয়ে প্রচারে নেমে পড়লেন বাবুল। তৃণমূল প্রার্থীকে নিয়ে তাঁর মন্তব্য,“মুনমুন সেন শিক্ষিত ও রুচিশীল, দেখা হলে এক কাপ কফি খাব।” দল এত বাধা দেবে না বলেও জানিয়েছেন বাবুল।