এক্সপ্লোর
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের সরব কংগ্রেস
লোকসভা ভোটের প্রচার পর্বে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের সরব হল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, মোদি বারবার নির্বাচনী বিধি ভঙ্গ করা সত্ত্বেও, তাঁকে ছাড় দিয়েছে কমিশন। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা সংবাদ মাধ্যমের রিপোর্ট উল্লেখ করে দাবি করেছেন, মোদি ও অমিত শাহর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনার অশোক লাভাসা প্রথমে বিরুদ্ধ মত পোষণ করেন। কিন্তু ৪ মে থেকে সমস্ত বিধি ভঙ্গ সম্পর্কিত বৈঠক থেকে তিনি নিজেকে সরিয়ে নেন। কংগ্রেসের দাবি, লাভাসা চাইলেও তাঁর মন্তব্য নথিভূক্ত করা হয়নি।

আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি