এক্সপ্লোর
পৌঁছল নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল, নেতৃত্বে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন
উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের নেতৃত্বে, নির্বাচন কমিশনের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ রাজ্যে আসছে। লোকসভা ভোট সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে ওই প্রতিনিধিদলের বৈঠক হবে। এরপর একটি সর্বদল বৈঠকও হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। পশ্চিমবঙ্গের সমস্ত বুথকে অতি স্পর্শকাতর ঘোষণার দাবিতে বুধবার, দিল্লিতে নির্বাচন কমিশনে দরবার করে বিজেপি। তারপরই রাজ্যে উপ নির্বাচন কমিশনারকে পাঠানোর সিদ্ধান্ত নেয় কমিশন। পশ্চিমবঙ্গের পর নির্বাচন কমিশনের প্রতিনিধিদল আগামীকাল ত্রিপুরা, সোমবার অসম ও মঙ্গলবার মণিপুরে যাবে।

আরও পড়ুন