এক্সপ্লোর
সকালের পর ফের বিস্ফোরণ শ্রীলঙ্কায়, মৃত্যু দুজনের, ভারতে শুরু রাজনৈতিক চাপানউতোর
ফের বিস্ফোরণ শ্রীলঙ্কায়। স্থানীয় সূত্রে খবর কলম্বোয় কিছুক্ষণ আগেই এক বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়েছে। এর আগে স্থানীয় সময় সকাল পৌনে নটা নাগাদ কলম্বোয় ধারাবাহিক বিস্ফোরণে মৃত্যু হয়েছে একশো পঁচাশি জনের। আহত অন্তত চারশোজন। শ্রীলঙ্কায় বিস্ফোরণে কারা জড়িত তা এখনও জানা যায়নি। তবে এর মধ্যেই এ নিয়ে ভারতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘‘শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদী হামলার পর আমাদের আরও বেশি করে দেশে বিজেপি সরকার দরকার। কারণ সন্ত্রাসের প্রতি কংগ্রেসের মনোভাব বন্ধুত্বপূর্ণ। খুব তাড়াতাড়ি দিগ্বিজয় বলবেন যে কলম্বোয় যা হয়েছে সেটা হিন্দু সন্ত্রাসবাদ।"

আরও পড়ুন
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
উত্তর ২৪ পরগনা
আইপিএল