অবৈধ খাদান থেকে কয়লা তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসের কবলে ৩ যুবক, চলছে উদ্ধারকাজ- এক ঝলকে
আসানসোলের কুলটির আলডিহিতে অবৈধ খনিতে কয়লা কাটতে নেমে বিষাক্ত গ্যাসের কবলে তিন যুবক। রাতভর মেলেনি খোঁজ। স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকেল ৪টে নাগাদ অবৈধ খনিতে কয়লা কাটতে নামেন স্থানীয় চার যুবক।অভিযোগ, খনিতে বিষাক্ত গ্যাস বেরনোয় চারজনই অসুস্থ হয়ে পড়েন। কোনওক্রমে বাইরে বেরিয়ে আসেন এক যুবক। বাকি তিনজন খনি গর্ভেই রয়ে যান। কুলটি থানার পুলিশ ও ইসিএলের খনি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছলেও, বিষাক্ত গ্যাসের কারণে আটকে পড়া তিন যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ।