‘মমতাদি মিষ্টি পাঠান, নিজে পছন্দ করে কুর্তা দেন’, মোদির বক্তব্যের পাল্টা জবাব অভিষেকের
‘অরাজনৈতিক’ আলাপচারিতায় বলি তারকা অক্ষয় কুমারকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, মতভেদ থাকলেও বিরোধীদের মধ্যে অনেকেই তাঁর বন্ধু। কংগ্রেসের দীর্ঘ দিনের সাংসদ গুলাম নবি আজাদের সঙ্গে বন্ধুত্বের কথা বলেন তিনি। একই সঙ্গে জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্কের কথাও। তিনি অক্ষয়কে বলেন, “মমতাদি মিষ্টি পাঠান, নিজে পছন্দ করে কুর্তা দেন।” এদিন এই বক্তব্যেরই পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার উপহার প্রসঙ্গে অভিষেকের মন্তব্য, “বাংলায় এত সভা করলেন, আগে বলেননি কেন? দিল্লিতে বসে শুধুই মিথ্যা কথা।”