এক্সপ্লোর
দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচারে বেরিয়ে আক্রান্ত বিজেপির এক মহিলা নেত্রী, শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ
দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়ায় প্রচারে বেরিয়ে আক্রান্ত বিজেপির এক মহিলা নেত্রী। তাঁকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল সন্ধেয় সাতগাছিয়ায় প্রচারে যান বিজেপির ওই নেত্রী। সঙ্গে ছিলেন দলের অন্য নেতা-কর্মীরা। অভিযোগ, সেইসময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর চড়াও হয়। এরপর অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে, দলীয় কর্মীদের নিয়ে নোদাখালি থানায় বিক্ষোভ দেখান ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়। আইসির ঘরের সামনে চলে বিক্ষোভ। অভিযোগ, সেইসময় থানার বাইরে ভিড় করেন শতাধিক তৃণমূল কর্মী। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন