পুরুলিয়ার আড়শায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির
পুরুলিয়ার আড়ষায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মৃতের নাম শিশুপাল সহিস। পরিবারের দাবি, গতকাল রাত ৮টা থেকে নিখোঁজ ছিলেন বছর বাইশের ওই বিজেপি কর্মী। আজ সকালে গ্রাম থেকে কিছুটা দূরে তাঁর গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শিশুপালের বাবা শিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য। তৃণমূলই খুন করেছে বলে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার শাসকদলের।

সেরা শিরোনাম