দমদম থেকে ঘাটাল, যাদবপুর, ঝাড়গ্রাম শেষ দুই পর্যায়ের আগে জমজমাট ভোটপ্রচার সব দলের প্রার্থীদের
দমদম লোকসভা আসনে ভোট ১৯ মে। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বরানগরে প্রচার করেন অভিনেতা যিশু সেনগুপ্ত ও জুন মালিয়া। প্রার্থী না থাকলেও, ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক তাপস রায়। বরানগরের তাঁতিপাড়া, বনহুগলি হয়ে হুড খোলা গাড়িতে চড়ে চলে প্রচার।
যাদবপুর লোকসভা আসনেও ভোট ১৯ মে।জোরদার প্রচারে এই কেন্দ্রের তৃণূল প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন বিকেলে বারুইপুর থানা এলাকায় রোড শো করেন তিনি।
১২ মে ভোট ঘাটাল লোকসভা আসনে।এদিন পশ্চিম মেদিনীপুরের ডেবরায় প্রচার করেন তৃণমূল প্রার্থী অভিনেতা দেব।
আগামী ১২ মে ভোট ঝাড়গ্রাম লোকসভা আসনেও।এদিন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে প্রচার করেন তৃণমূল প্রার্থী বীরবাহা সারেন।একই এলাকায় এদিন প্রচার করেন ঝাড়গ্রামের কংগ্রেস প্রার্থী যজ্ঞেশ্বর হেমব্রমও। মিটিং-মিছিলের পাশাপাশি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রার্থী।