বাঁকুড়া থেকে ব্যারাকপুর, যাদবপুর, জেলায় জেলায় চলছে ভোটপ্রচার
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অমিয় পাত্র। ইন্দপুর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে তিনি প্রচার করলেন। এই কেন্দ্রে প্রার্থী দেয়নি কংগ্রেস। ফলে এখানে বাম প্রার্থীর লড়াই মূলতঃ তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে। অন্যদিকে ঢাক-ঢোল বাজিয়ে প্রচার ব্যারাকপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর। আজ সকালে ব্যারাকপুরের চন্দনপুকুর বাজার এলাকায় প্রচার করেন তিনি। সকালেই প্রচারে বেরিয়ে পড়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। প্রচার করলেন সোনারপুর অঞ্চলে। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বাদুলিয়ায় কর্মিসভায় যোগ দেওয়ার পর এলাকায় প্রচার করেন তিনি।এরপর গলসির একাংশেও প্রচার করেন তৃণমূল প্রার্থী। খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্র ও গলসির একাংশ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

সেরা শিরোনাম