নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের- অপসারিত স্বরাষ্ট্রসচিব, অব্যাহতি রাজীব কুমারকেও, পশ্চিমবঙ্গে ভোটপ্রচার কমল একদিন
সপ্তম ও শেষ দফা ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে। সেই জায়গায় রাজ্যের স্বরাষ্ট্রসচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যসচিবকে। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের সিইও-কে নির্দেশ দিয়ে নির্বাচনের কাজে হস্তক্ষেপ করেছেন অত্রি ভট্টাচার্য। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। এছাড়াও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার এবং বর্তমানে এডিজি সিআইডি রাজীব কুমারকেও তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামিকাল সকাল দশটার মধ্যে তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করতে বলা হয়েছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গে প্রচারের দিন একদিন কমল। কাল রাত ১০টার পর আর প্রচার করতে পারবে না কোনও দল, জানাল নির্বাচন কমিশন।