ভোট-প্রচারে সেনার নাম ব্যবহারে আপত্তি জানিয়ে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের রাষ্ট্রপতির কাছে চিঠি
ভোট-প্রচারে সেনার নাম ব্যবহারে আপত্তি জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দিলেন ১৫৬ জন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। এঁদের মধ্যে আছেন তিন বাহিনীর ৮ প্রাক্তন প্রধান। ‘কোনও রাজনৈতিক দল যেন সেনার নাম ব্যবহার না করে, সেনার নাম ব্যবহার করে প্রচার করলে ব্যবস্থা নেওয়া হোক’- এমনটাই আর্জি জানানো হয়। রাষ্ট্রপতির কাছে আর্জি অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের। রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, ‘এখনও পর্যন্ত কোনও চিঠি আসেনি’।