এক্সপ্লোর
বর্ধমান শহরে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে গুলি, বিজেপির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ
বর্ধমান শহরে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে গুলি। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা। বিজেপির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ। বর্ধমান পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সৈয়দ মহম্মদ সেলিম গতকাল রাতে দলীয় কার্যালয় থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, লোকো কলাবাগানের কাছে দুই বিজেপি কর্মী বাইকে চড়ে এসে তাঁকে লক্ষ্য করে পিছন থেকে ২ রাউন্ড গুলি চালায়। বাইক থেকে পড়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান প্রাক্তন কাউন্সিলর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলি। বর্ধমান থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। হামলার অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।

আরও পড়ুন