এক্সপ্লোর
জেলায় জেলায় প্রচারে প্রার্থীরা, কোথাও মুখোশ পরে মিছিল, কোথাও ঢাক-ঢোল নিয়ে প্রচার, দেখে নেব সেই সব ছবি
কাল সকাল ভোট প্রচারে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে শনিবার তিনি ইংরেজবাজার শহরে প্রচার শুরু করেন। হুগলির চাঁপদানি এলাকায় গাঁধী মূর্তিতে মালা দিয়ে শনিবার প্রচার শুরু করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রার্থীর মুখোশ পরে মিছিলে অংশ নেন দলীয় কর্মীরা। পথচলতি মানুষের হাতে গোলাপ তুলে দেন তৃণমূল প্রার্থী। শনিবার সকালে বাড়ি বাড়ি ঘুরে প্রচার পশ্চিম বর্ধমানের বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরীর। ঢাক-ঢোল বাজিয়ে, পতাকা-বেলুন নিয়ে গোপাল মাঠ, বনগ্রাম এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে চলল প্রচার। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে শনিবার সকালে প্রচার করেন ব্যারাকপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী।পানপাড়া, বড়পোল এলাকায় অলিগলিতে হেঁটে প্রচার করেন তিনি।

আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion