এক্সপ্লোর
নরেন্দ্র মোদি-অমিত শাহকে ক্লিনচিট দেওয়া নিয়ে নির্বাচন কমিশনে মতভেদ, বৈঠক তিন নির্বাচন কমিশনারের
নরেন্দ্র মোদি-অমিত শাহকে ক্লিনচিট দেওয়া নিয়ে নির্বাচন কমিশনে মতভেদ। আর সেই মতভেদ নিয়েই আজ বৈঠক তিন নির্বাচন কমিশনারের। নরেন্দ্র মোদি এবং অমিত শাহর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠলেও, দুজনকেই ক্লিনচিট দেয় কমিশন। এর বিরোধিতা করেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা। সূত্রের খবর, নিজের মত জানিয়ে তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে তিনটি চিঠি দেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। মুখ্য নির্বাচন কমিশনার অবশ্য জানিয়ে দেন, কমিশনের সদস্যদের মধ্যে মতভেদ হওয়া স্বাভাবিক ঘটনা। কিন্তু প্রাধান্য পাবে সংখ্যাগরিষ্ঠের মতই।

আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion