এক্সপ্লোর
মালদায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ভোট মিটলেও রাজনৈতিক অশান্তি অব্যাহত মালদায়। এক তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মালদার পুকুরিয়া থানার সিমলা গ্রামের ঘটনা। মৃতের নাম, সনাতন মহলদার। স্থানীয় সূত্রে খবর, একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে গ্রামে গন্ডগোল চলছে। গতকাল রাতেও অশান্তি ছড়ায়। অভিযোগ, সেই সময়ই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সনাতন মহলদারকে কুপিয়ে খুন করে। আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। যদিও এই ঘটনায় নিজেদের দলের কারোর জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

আরও পড়ুন