এক্সপ্লোর
লোকসভা ভোটের আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার নৈহাটি
লোকসভা ভোটের আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার নৈহাটি। আহত উভয়পক্ষের বেশ কয়েকজন। গতকাল রাতে কুলিয়াগড়ে বিজেপি কর্মী পার্থসারথি পার্থর বাড়িতে কর্মিসভা করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। তৃণমূলের অভিযোগ, সভা শেষের পরেই তাদের একটি ক্লাবে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। বাইক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। গুলিও চালানো হয় বলে অভিযোগ। বিজেপির পাল্টা দাবি, তাদের কর্মীদের মারধর করে তৃণমূল কর্মীরা। গাড়িও ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত উভয়পক্ষের বেশ কয়েকজন কর্মী। নৈহাটি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion