এক্সপ্লোর
বিজেপির সাইকেল মিছিল থেকে যুব তৃণমূল কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ বীরভূমে, পাল্টা মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বীরভূমের পাড়ুই থানার অমরপুর গ্রামে বিজেপির সাইকেল মিছিল থেকে যুব তৃণমূল কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ। বিজেপির রাজ্য নেতার বাড়িতে চড়াও হয়ে মারধরের পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজ বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাসের সমর্থনে অমরপুরে একটি সাইকেল মিছিল হয়। অভিযোগ, সেই মিছিল থেকে যুব তৃণমূলের অঞ্চল কার্যালয়ে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় আসবাব। বিজেপির পাল্টা অভিযোগ, তাদের সাইকেল মিছিল বানচাল করার জন্য রাজ্য কমিটির নেতা শেখ সামাদের বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা। বিজেপি নেতাকে মারধরও করা হয় বলে অভিযোগ। দু পক্ষই পাড়ুই থানায় অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুন
সেরা শিরোনাম
অপরাধ
জেলার
খুঁটিনাটি
উত্তর ২৪ পরগনা