এক্সপ্লোর
দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট কর্মীদের বিক্ষোভ
কোচবিহার, হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতার পর এবার দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট কর্মীদের বিক্ষোভ। আজ সকালে ডায়মন্ড হারবার হাইস্কুলে ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। প্রশিক্ষণ শুরুর আগে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মজুত রাখার দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোট কর্মীরা। পরে ডায়মন্ড হারবারের মহকুমাশাসক শান্তনু বসু ঘটনাস্থলে এসে বিক্ষোভরত ভোট কর্মীদের আশ্বাস দিলে, তাঁরা বিক্ষোভ তুলে নেন। একইভাবে হুগলির শ্রীরামপুরে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখান ভোট কর্মীরা। শ্রীরামপুরের মহকুমাশাসক তনয় দে সরকারের আশ্বাসে ঘণ্টাদেড়েক পরে বিক্ষোভ ওঠে।
এর আগে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে গতকাল কোচবিহারের মাথাভাঙা, হাওড়ার উলুবেড়িয়া, পূর্ব মেদিনীপুরের হলদিয়া ও কলকাতার চেতলা এলাকায় ভোট কর্মীরা বিক্ষোভ দেখান

আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion