এক্সপ্লোর
আদর্শ আচরণবিধি লাগু হওয়া সত্ত্বেও বিভিন্ন এলাকায় এখনও জ্বলজ্বল করছে সরকারি প্রকল্পের বিজ্ঞাপন
লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন থেকেই লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। তার তোয়াক্কা না করে বিভিন্ন এলাকায় এখনও জ্বলজ্বল করছে সরকারি প্রকল্পের বিজ্ঞাপন। হাওড়ার শহরের বিভিন্ন জায়গায় এখনও রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি সহ একাধিক হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স। হাওড়া সেতু সংলগ্ন পার্কে জ্বলজ্বল করছে বিভিন্ন সরকারি প্রকল্পের বিজ্ঞাপনের হোর্ডিং ও ব্যানার। খোদ জেলাশাসকের দফতরের সামনে, বঙ্কিম সেতুর ওপর হাওড়া পুরসভার বাস স্ট্যান্ডগুলিতে মুখ্যমন্ত্রীর ছবি সহ একাধিক সরকারি প্রকল্পেরর বিজ্ঞাপনের হোর্ডিং ঝুলছে। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর সিদ্ধান্ত বিরোধী দলগুলির। হাওড়ার জেলাশাসক চৈতালি চক্রবর্তী জানিয়েছেন, এধরনের বিজ্ঞাপন দ্রুত সরিয়ে ফেলা হবে

আরও পড়ুন