এক্সপ্লোর
ইলাহাবাদে গঙ্গাপুজো করে গঙ্গাবক্ষে লোকসভা ভোটের প্রচার শুরু প্রিয়ঙ্কা গাঁধীর
লোকসভা ভোটের প্রচার শুরু আগে ইলাহাবাদে গঙ্গাপুজো করলেন প্রিয়ঙ্কা গাঁধী। আজ সকালে প্রথমে গাঁধী পরিবারের বাসভবন আনন্দভবনে যান প্রিয়ঙ্কা। এরপর সঙ্গমে যাওয়ার পথে, অক্ষয় বটের দর্শন করেন। ত্রিবেণী সঙ্গমে গিয়ে দুগ্ধাভিষেক, আরতি ও গঙ্গায় আচমন করেন প্রিয়ঙ্কা। এরপর তিনি হনুমানের পুজো করেন। যান রাম-জানকী মন্দিরেও। প্রিয়ঙ্কাকে দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। সেলফি তোলার অনুরোধ জানান তাঁরা। নিরাপত্তারক্ষীদের আপত্তি অগ্রাহ্য করে উত্সাহী জনতার সঙ্গে সেলফি তোলেন প্রিয়ঙ্কা।

আরও পড়ুন