এক্সপ্লোর
কাশ্মীর নিয়ে ফের মধ্যস্থতার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের, প্রয়োজনে সাহায্যের আশ্বাস
ফের কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ভারত ও পাকিস্তান চাইলে তিনি কাশ্মীর নিয়ে মধ্যস্থতায় রাজি। ট্রাম্প জানান, যদি তাঁর দ্বারা কোনও সাহায্য সম্ভব হয়, তাহলে অবশ্যই তিনি তা করবেন। অবশ্য যদি ইমরান খান এবং নরেন্দ্র মোদি রাজি থাকেন। এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, কাশ্মীর সমস্যা জটিল। যদি দুই পক্ষ চায়, তাহলে তিনি মধ্যস্থতায় রাজি। এর আগেও ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। মোদি তখন জানিয়েছিলেন, আমেরিকার প্রেসিডেন্টকে কষ্ট করতে হবে না। কাশ্মীর সমস্যা ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক স্তরেই মিটিয়ে নিতে পারবে।

আরও পড়ুন
সেরা শিরোনাম
খবর
জ্যোতিষ
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের