এক্সপ্লোর
Reporter Stories: শিয়ালদা আদালতের বিচারকদের গাড়ি দাঁড় করিয়ে চালককে কটূক্তি ও মারধরের অভিযোগ, গ্রেফতার বাবা ও ছেলে
শিয়ালদা আদালতের বিচারকদের গাড়ি দাঁড় করিয়ে চালককে কটূক্তি ও মারধরের অভিযোগ। উল্টোডাঙা রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার বাবা ও ছেলে। গতকাল গাড়িতে করে শিয়ালদা আদালতে যাচ্ছিলেন ৪ বিচারক। অভিযোগ, মানিকতলা থানার গৌরিবাড়ি ব্রিজের কাছে তাঁদের গাড়ির সামনে আচমকাই বেপরোয়াভাবে স্কুটার নিয়ে চলে আসেন বাবা ও ছেলে। কোনওক্রমে গাড়ি দাঁড় করিয়ে দেন চালক। এর পরই ধাওয়া করে ক্যানেল ইস্ট রোডের কাছে ফের গাড়িটিকে দাঁড় করায় অভিযুক্তরা। অভিযোগ, সেখানেই চালককে কটূক্তি ও মারধর করা হয়। পরে চালকের অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করে পুলিশ। স্কুটারটিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি