এক্সপ্লোর

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

Monthly Honorarium Increased: রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে জারি করা নোটিশ অনুযায়ী, আশাকর্মীদের মাসিক সাম্মানিক ভাতা বেড়ে ১১ হাজার ২৫০ টাকা হতে চলেছে।

কলকাতা: এবার আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিক বাড়াল রাজ্য সরকার। বাজেটে ঘোষণা মতো আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক বাড়ল। আশা কর্মীদের (ASHA) সাম্মানিক ৬ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হল ১১ হাজার ২৫০ টাকা। অন্যদিকে, অঙ্গনওয়াড়ি কর্মীদের (AWW) মাসিক সাম্মানিক বেড়ে হল ১৪ হাজার টাকা। এ ছাড়াও অঙ্গনওয়াড়ি সহায়কদের (AWH) মাসিক সাম্মানিক বেড়ে হল ১১ হাজার ৮০০ টাকা।

আরও পড়ুন: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) পক্ষ থেকে জারি করা নোটিশ অনুযায়ী, আশাকর্মীদের (Accredited Social Health Activists) মাসিক নির্দিষ্ট সাম্মানিক ভাতা বর্তমানের ৬ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ১১ হাজার ২৫০ টাকা হতে চলেছে। অর্থাৎ তাঁদের ভাতা প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে ৫ হাজার টাকা। এ ছাড়াও পারফরম্যান্স ভিত্তিক ইনসেনটিভও পাবেন তাঁরা।

একই ভাবে রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে। যে নোটিশ অনুযায়ী আইসিডিএস (ICDS) প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী ও অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণও প্রতি মাসে ৫ হাজার টাকা করে বাড়ানো হচ্ছে। আর এই বর্ধিত খরচ রাজ্য নিজের বাজেট থেকেই বহন করবে।

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ

অগস্ট মাসের প্রথম দিন থেকে নতুন এই ভাতা কার্যকর হবে বলেই জানা গিয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা কেন্দ্রীয় প্রকল্পের আওতায় থাক ৪ হাজার ৫০০ টাকার সঙ্গে রাজ্য সরকারের বর্ধিত অতিরিক্ত ৯ হাজার ৫০০ টাকা পাবেন। সব মিলিয়ে মাসিক ১৪ হাজার টাকা সাম্মানিক পাবেন তাঁরা। অন্য দিকে, অঙ্গনওয়াড়ি সহায়িকারা কেন্দ্রীয় প্রকল্পের আওতায় থাকা ২ হাজার ২৫০ টাকা সাম্মানিক ভাতার সঙ্গে রাজ্য সরকারের বর্ধিত অতিরিক্ত ৯ হাজার ৫৫০ টাকা পাবেন। সব মিলিয়ে তাঁরা মাসে মোট ১১ হাজার ৮০০ টাকা সাম্মানিক পাবেন।

দীর্ঘদিন ধরেই রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনাধীন ছিল। অবশেষে এই সাম্মানিক ভাতার অঙ্কে এই বড়সড় বৃদ্ধির ফলে গ্রামীণ ও শহরাঞ্চল স্বাস্থ্য ও শিশু সুরক্ষার কাজে নিয়োজিত হাজার হাজার নারী কর্মীর জীবনযাত্রার মানের উন্নতি হবে বলেই আশা করা হচ্ছে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget