এক্সপ্লোর
একাদশ শ্রেণির ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ বাবা ও সৎমায়ের বিরুদ্ধে,গ্রেফতার দুই অভিযুক্ত
একাদশ শ্রেণির ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ বাবা ও সৎমায়ের বিরুদ্ধে।গ্রেফতার দুই অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা থানার আশুতোষ পল্লিতে। স্থানীয় সূত্রে খবর, ওই ছাত্রের মা বহুবছর আগে মারা যান। বাবা দ্বিতীয়বার বিয়ে করেন। প্রতিবেশীদের অভিযোগ, বিয়ের পর থেকে বাবা ও সৎমা মিলে ওই ছাত্রের উপর নির্যাতন চালাতেন। খেতে না দিয়ে রাতে বাড়ি থেকে বেরও করে দেওয়া হত বলে অভিযোগ। গতকালও একই ঘটনা ঘটে। অভিযোগ, মারধরের জেরে সংজ্ঞাহীন হয়ে পড়ে ওই ছাত্র। ফালাকাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। রাতে প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে মৃত ছাত্রের বাবা ও সৎমাকে গ্রেফতার করে পুলিশ।
Tags :
AlipurduarAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

























