এক্সপ্লোর
Reporter Stories: নারদকাণ্ডে স্টিং অপারেশনের ক্যামেরা-রহস্য, ম্যাথুকে ফের জেরার সম্ভবনা
নারদকাণ্ডে এবার ক্যামেরা-রহস্য ভেদের চেষ্টা সিবিআইয়ের। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ম্যাথ্যু জানিয়েছেন স্টিং অপারেশনের জন্য মোবাইলের ইয়ারফোনের জ্যাকের জায়গায় ক্যামেরা বসানো হয়েছিল। দিল্লির এক ব্যক্তি মোবাইল ফোনে এই ক্যামেরা বসিয়ে দেন। এমনটাই ম্যাথ্যু জানিয়েছেন বলে দাবি তদন্তকারীদের। এর পরই দিল্লির ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ম্যাথ্যুর মোবাইলে ক্যামেরা বসানোর কথা অস্বীকার করেন তিনি। এমনকি তিনি ম্যাথ্যুকে চেনেন না বলেও দাবি করেছেন। তা হলে মোবাইল ফোনে কে বসাল ক্যামেরা? এই নিয়ে দানা বেঁধেছে রহস্য। নারদ স্টিং অপারেশনের প্রকৃত ফুটেজ এখনও পাওয়া যায়নি। ২৮ অগাস্ট ফের ম্যাথ্যুকে দিল্লিতে তলব করেছে সিবিআই। সেখানে ওই ব্যক্তির সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করার সম্ভাবনা রয়েছে বলেও সূত্রের খবর।
Tags :
KolkataAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র


























