এক্সপ্লোর
এলাকা দখলকে কেন্দ্র করে বাসন্তীতে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি, আটক ১০
এলাকা দখলকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এলাকায় বোমাবাজি। আটক উভয়পক্ষের ১০। অভিযোগ, গতকাল দলবল নিয়ে তৃণমূল সমর্থক আবুর আলি সর্দারের জমি দখল করতে যান যুব তৃণমূল সমর্থক মোক্তার লস্কর। মোক্তার স্থানীয় যুব তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা নাজিমা মোল্লার স্বামী মাজেদ মোল্লার অনুগামী বলে পরিচিত। জমি দখলে বাধা দিলে বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী অভিযুক্ত যুব তৃণমূল নেতা মাজেদ মোল্লার দাবি, গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের মদতেই এই ঘটনা। গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে তৃণমূল বিধায়কের পাল্টা দাবি, সিপিএম সমর্থকরা যুব তৃণমূলের নামে এলাকায় অশান্তি সৃষ্টি করছে। সিপিএমের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Tags :
South 24 ParganasAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























