এক্সপ্লোর
Murshidabad: কংগ্রেস কর্মী খুনের ৩দিনের মাথায় মুর্শিদাবাদে তৃণমূলে ভাঙন, প্রায় ৭০০ নেতা, কর্মী কংগ্রেসে | ABP Ananda LIVE
কংগ্রেস কর্মী খুনের তিনদিনের মাথায় মুর্শিদাবাদ জেলায় তৃণমূলে ভাঙন। কংগ্রেসের দাবি, খড়গ্রামে শাসকদল ছেড়ে তাদের দলে যোগ দিয়েছেন তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক। কংগ্রেসের দাবি, যোগ দিয়েছেন তৃণমূলের উপপ্রধান, পঞ্চায়েত সদস্য-সহ প্রায় ৭০০ নেতা, কর্মী। এদিন অধীর চৌধুরীর উপস্থিতিতে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানের ভাইপো আনারুল হক বিপ্লব শাসকদল ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসে। জেলা পরিষদের প্রার্থী পদে লড়ছেন তিনি। তৃণমূল সাংসদের ভাইপোর নামে সামশেরগঞ্জে দেওয়াল লিখনও শুরু করেছেন কংগ্রেস কর্মীরা।
জেলার
বাঘাযতীনে শ্যুটআউট, গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু
আরও দেখুন
























