7tay Bangla: নোটিস দিয়ে এবার টেট-দুর্নীতিতে চন্দনকে দেখা করতে বলল সিবিআই
নোটিস দিয়ে এবার টেট-দুর্নীতিতে চন্দনকে দেখা করতে বলল সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বাগদার চন্দন মণ্ডলের বাড়িতে সিবিআই। বাগদার মামাভাগিনা এলাকায় চন্দন মণ্ডলের বাড়িতে সিবিআই
প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের বর্ণিত ‘রঞ্জন’-এর বাড়িতে সিবিআই। ২ ঘণ্টার বেশি সময় চন্দনের খোঁজে পরিবারের সঙ্গে কথা সিবিআইয়ের। বাবার সঙ্গে ফোনে কথা হয়েছে সিবিআইয়ের, দাবি চন্দন মণ্ডলের মেয়ের।
প্রাথমিক টেট-দুর্নীতি মামলায় শহর জুড়ে সিবিআইয়ের তল্লাশি অভিযান। প্রাথমিক শিক্ষা পর্ষদ, সচিব, অপসারিত সভাপতির বাড়িতে সিবিআই। টেট-দুর্নীতি মামলার তদন্তে ৬টি জায়গায় ৫০-৬০ অফিসারের অভিযান। অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে সিবিআই। ৫ ঘণ্টা ধরে যাদবপুরে মানিক ভট্টাচার্যর ২টি বাড়িতে সিবিআই তল্লাশি। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও সিবিআই। সাড়ে ৪ ঘণ্টা ধরে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদে সিবিআইয়ের তল্লাশি। চাবিওয়ালা ডেকে চাবি তৈরি করিয়ে আলমারি খুলিয়ে তল্লাশি: সূত্র।




















