এক্সপ্লোর
Belda Fire: গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদায় জাতীয় সড়কের ওপর চলন্ত পণ্য বোঝাই কন্টেনারে বিধ্বংসী আগুন। Bangla News
গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদায় জাতীয় সড়কের ওপর চলন্ত পণ্য বোঝাই কন্টেনারে বিধ্বংসী আগুন। গুরুতর জখম কন্টেনার চালককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৩টে নাগাদ লরিকে ধাক্কা মারার পর, চলন্ত কন্টেনারে আগুন ধরে যায়। কন্টেনারের ভিতরে ইলেকট্রিকের তার-সহ বৈদ্যুতিক সরঞ্জাম থাকায়, দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। একটি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টাতিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘন কুয়াশার জেরেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
জেলার
হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল'
"হামিমের কাজের ধরণ দেখে পছন্দ হওয়ায়, আরও বৃহত্তর কাজের দায়িত্ব",জানালেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















