এক্সপ্লোর
Bomb Recover: দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে উদ্ধার হল ড্রামভর্তি বোমা। ABP Ananda Live
দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে উদ্ধার হল ড্রামভর্তি বোমা। আজ সকালে আবাদ ভগবানপুর গ্রামের বাসিন্দারা ঝোপের মধ্যে এক়টি প্লাস্টিকের ড্রামে বোমা দেখতে পান। খবর পেয়ে পৌঁছে যায় ঢোলাহাট থানার পুলিশ। বোমা উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল খতিয়ে দেখা হচ্ছে। গত বুধবার এই আবাদ ভগবানপুর গ্রাম থেকেই টোটোয় করে নিয়ে যাওয়ার সময় ৪টি ড্রাম থেকে ৬৫টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় টোটো চালককে।
জেলার
"পুজো শেষ হতে অবৈধভাবে কিছু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে", বললেন দিলীপ ঘোষ
কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
"বক্সার বাঘিনী কি অন্তঃসত্ত্বা ছিল? NTCA-র আধিকারিকরা তদন্ত করছেন", বললেন বনমন্ত্রী
ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
"সিপিএম জানে আজ হোক বা কাল, ভোট বিজেপির", পুরভোট প্রসঙ্গে মন্তব্য সজল ঘোষের। BJP News
আরও দেখুন





















