এক্সপ্লোর

Abhisekh Banerjee: নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণে অভিষেক

এক বা দুই কিলোমিটার নয়, দীর্ঘ ১৯ কিলোমিটার পদযাত্রা। বৃহস্পতিবার নন্দীগ্রামে পৌঁছতে রাত হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee)। তার পরেও থামলেন না তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক। জমি আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন। জানিয়ে দিলেন, রাত ১০টায় নিজের এলাকায় মিটিং করার ক্ষমতা নেই শুভেন্দুরও, কিন্তু তিনি করে দেখিয়ে দিলেন।
 
নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি অভিষেকের দফতরে কর্মরত 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হয়েছেন। তার পর থেকে অভিষেকের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর মা-বাবা, স্ত্রীর নাম টেনে ট্যুইটও করেছেন। এদিন কার্যতই তার জবাবি ভাষণ দিলেন অভিষেক।
 
ঘড়ির কাঁটা তখন রাত সাড়ে ১০টা ছুঁইছুঁই। পানাফুল রংয়ের শার্ট পরিহিত অভিষেকের দিকেই তাক করা সব ক্যামেরা, আলো। হইহই রব চারিদিকে। তার মধ্যে একটানা শুভেন্দুকে নিশানা করে গেলেন অভিষেক। তাঁর কথায়, "আমার বিরুদ্ধে এত ইডি, সিবিআই লাগিয়েছে। কথায় কথায় খালি ভাইপো, ভাইপো, ভাইপো, ভাইপো, ভাইপো। সকাল থেকে রাত। এতবার বোধহয় বাবা-মার নামও নেয় না। স্বপনে, শয়নে, জাগরণে, সকাল থেকে রাত পর্যন্ত খালি ভাইপো, ভাইপো। নাম নিতে পারে না। আপনারা বলুন, এত বড় নেতা যদি হয়, আমার নাম নিতে ভয় কিসের? আসলে ক্ষমতা নেই।"
 
শুভেন্দুকে সরাসরি আক্রমণ করে অভিষেক আরও বলেন, "আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, শুভেন্দু অধিকারী ঘুষখোর, শুভেন্দু অধিকারী বেইমান, শুভেন্দু অধিকারী মিরজাফর। এখন রাত সাড়ে ১০টা বাজে। গদ্দার অধিকারীর ক্ষমতা আছে, নিজের বিধানসভায় এত রাতে মিটিং করবে? ওদের কাছে ইডি, সিবিআই আছে, মোদিজি আছে, অমিতজি আছে, যোগীজি আছে, কিন্তু মানুষ নেই। তৃণমূলের কাছে ইডি, সিবিআই কিছু নেই, কিন্তু মানুষ আছে। রাত সাড়ে ১০টায় নন্দীগ্রামের মাটিতে মিটিং করে দেখিয়ে দিলাম, মানুষ কার সঙ্গে আছে।"
 
 
নন্দীগ্রামবাসীকে এদিন মেরুদণ্জ সোজা রেখে লড়াই করতেও আহ্বান জানান অভিষেক। বলেন, "আগামীদিনে দূষণমুক্ত হবে নন্দীগ্রাম। বার বার এই জেলাকে অশান্ত করার চেষ্টা হয়েছে। কিন্তু নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই চেয়েছিল বলেই পরিবর্তন হয়েছে।" বিধানসভা নির্বাচনে কারচুপি করেই শুভেন্দু জিতেছেন বলেও এ দিন দাবি করেন অভিষেক। তাঁর দাবি, আপাতত টিজার দেখিয়ে গেলেন তিনি, তিন মাস পর গোটা ছবির প্রদর্শন হবে।

ভিডিও জেলার

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget