Abhishek Banerjee :মানুষের সঙ্গে কী বেইমানি করেছে তৃণমূল? কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার দিয়ে?
মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ। ২১ জুলাইয়ের পর সবথেকে বড় এই সমাবেশে উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।করোনা পরিস্থিতির জন্য ২ বছর পর টিএমসিপি-র প্রকাশ্য সমাবেশ। এবার ২১ জুলাইয়ের সমাবেশের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে। পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল জেলে থাকায় দুর্নীতি-বিদ্ধ তৃণমূল। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে আজ কী বার্তা দেন মমতা-অভিষেক, সেদিকেই সবার নজর।
অভিষেক বলেন, তৃণমূল কংগ্রেস নাকি মানুষের সঙ্গে বেইমানি করেছে বলে অভিযোগ করছে? কী বেইমানি করেছে? কন্যাশ্রী দিয়ে, যুবশ্রী দিয়ে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে? বাংলার ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়ন পৌঁছে দিয়েছে।
























