Abhishek Banerjee: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেককে ইডির তলব | ABP Ananda LIVE
মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অভিষেককে ইডির তলব। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেককে ইডির নোটিস। সিবিআইয়ের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ইডির নোটিস। আজই ইডির নোটিস, মঙ্গলবার অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি । কুন্তলের চিঠি ছাড়াও একাধিক তথ্যকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ চায় ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে সিজিও কমপ্লেক্সেই 'কালীঘাটের কাকু'। ১৪ তারিখ পর্যন্ত হেফাজতে 'কাকু', ১৩ জুন অভিষেককে ইডির তলব। 'কালীঘাটের কাকু'র হেফাজতের মেয়াদ শেষের একদিন আগে অভিষেককে তলব। গত ২০ মে কুন্তলের চিঠির প্রেক্ষিতে অভিষেককে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই।


















