Sumit Roy | সুমিত রায়ের আগাম জামিন মামলার শুনানিতে চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : "১১ দিন ধরে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, সহযোগিতা করছি। বিপুল আর্থিক লেনদেনের অভিযোগ করা হচ্ছে", দাবি অভিষেকের আইনজীবীর ।
সুমিত রায়ের আগাম জামিন মামলার শুনানিতে চাঞ্চল্যকর তথ্য। সুমিতের কালো টাকা লিপস অ্যান্ড বাউন্ডসে, দাবি তুষার মেহতার। ''১০ লাখ দেখা যাচ্ছে, বাকি টাকা ব্যাঙ্কে জমা করেনি, কালো টাকা হিসেবে রেখে দেওয়া হয়েছে''। ''সুমিত রায়ের অ্যাকাউন্ট থেকে ৩০ কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্টে ট্রান্সফার''। এটা হিমশৈলের চূড়া মাত্র, দাবি সলিসিটর জেনারেল তুষার মেহতার। ''লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে যত কম কথা বলবেন ততই ভালো''। ''লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে তদন্তে আপনারা কী করেছেন, সেটা সবার জানা''। ''কীভাবে আপনারা বারবার পিছিয়ে এসেছেন সেটাও সবার জানা''। ''কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বারবার একাধিক নির্দেশ দিয়েছেন''। ''সেগুলোর কি হয়েছে সেটাও আমাদের জানা আছে, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর। তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায় প্রশ্ন তুলে মন্তব্য সুপ্রিম কোর্টের। ''১১ দিন ধরে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, সহযোগিতা করছি''। ''অবৈধ জমির লেনদেন নিয়ে কোনও প্রশ্ন করা হয়নি''। আগাম জামিন মামলার শুনানিতে দাবি সুমিত রায়ের আইনজীবীর। ''যে টাকা সুমিত রায় নিজে ব্যাঙ্কে জমা করেছিলেন, তা নিয়ে কি আপনার ।তদন্তকারী আধিকারিক জিজ্ঞাসাবাদ করেছিলেন?''সে টাকা কোথা থেকে এসেছে, কে দিয়েছে? - তুষার মেহতাকে প্রশ্ন সুপ্রিম কোর্টের






















