এক্সপ্লোর
Abhishek Banerjee: অভিষেকের সভায় যেতে কর্মীদেরই বাধা-হুমকি?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার প্রচার মিছিলে যেতে দলের কর্মীদের বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলেরই (TMC) কাউন্সিলরের (Counciler) বিরুদ্ধে। চৌঠা ফেব্রুয়ারি কেশপুরে (Keshpur) সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সভার সমর্থনে শনিবার বিধায়ক জুন মালিয়ার (June Mallya) নেতৃত্বে একটি মিছিলের আয়োজন করা হয়। দলের কর্মীদের বিধায়কের মিছিলে যেতে বাধা দেন মেদিনীপুরের (Medinipur) ১৩ নম্বর ওযার্ডের তৃণমূল কাউন্সিলর মোজাম্মেল হোসেন। মিছিলে গেলে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হবে বলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
জেলার
পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















