এক্সপ্লোর
Murshidabad News: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বিয়েবাড়ি ফেরত বাস উল্টে দুর্ঘটনা, আহত ৭। ABP Ananda Live
মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বিয়েবাড়ি ফেরত বাস উল্টে দুর্ঘটনা ঘটল। আহত হলেন ৭ জন। স্থানীয় সূত্রে খবর, বহরমপুরে কনেযাত্রীদের পৌঁছে দিয়ে ফিরছিল বাসটি। আচমকা, হরিহরপাড়ার কুমড়োদাহ ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটে দোকানে ধাক্কা মেরে রাজ্য় সড়কের ওপর উল্টে যায় বাসটি। ঘটনায় গুরুর আহত হয় ৭ জন। তাঁদের বহরমপুর মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকেই বাসের চালক ও খালাসি পলাতক। ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ।
জেলার
'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















