Agnimitra Paul: "১০ অক্টোবরের আগে আমরা সব ঠিক করে দেব", জানালেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী | ABP Ananda
Agnimitra Paul: রুবি মোড়ে পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। খতিয়ে দেখলেন ই-এম বাইপাসের রাস্তা মেরামতির কাজ। কথা বললেন ট্রাফিক পুলিশের সঙ্গে। খারাপ রাস্তা মেরামতি প্রসঙ্গে নির্দেশ দেন তিনি। পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "১০ অক্টোবরের আগে আমরা সব ঠিক করে দেব। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ। প্রত্যেক রাস্তা ঠিক হয়ে যাবে। যদি রাস্তার তালিকা মিস হয়ে গিয়ে থাকে, আমাদের জানান, আমরা ঠিক করে দেব।"
এদিকে, বিদেশ থেকে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, এই ক্ষত বলে দেয় আমি অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি। এই চোখ বলে দেয়, আমি এখনও শেষ হইনি। নিজের চোখের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, পশ্চিমবঙ্গ ছেড়ে তাঁকে বিদেশে যেতে হল কেন? আপনাদের ১৫ বছরের জমানায় ৪২ টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। তারপরেও কেন বিদেশে যেতে হল? পাল্টা প্রশ্ন তুলেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।






















