Ananda Live : কার্নিভাল করা নিয়ে প্রশ্ন তুলে ফের উত্তরবঙ্গের বঞ্চনা বিতর্ক উস্কে দিল বিজেপি
প্রতিমা বিসর্জনের আগে, রেড রোডে বর্ণাঢ্য কার্নিভাল। অংশ নিল বাছাই করা প্রায় ১০০ পুজো। বাবুঘাটে হল প্রতিমা বিসর্জন। দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির পর প্রথমবার হল কার্নিভাল। করোনা আবহে ২ বছর পর রেড রোডে ফিরল চলমান দুর্গোত্সব।
জলপাইগুড়িতে হড়পা বানে ৮ জনের মৃত্যু। এই অবস্থায়, কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল করা নিয়ে প্রশ্ন তুলে ফের উত্তরবঙ্গের বঞ্চনা বিতর্ক উস্কে দিল বিজেপি। বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন নিশীথ প্রামাণিক। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।
দুর্গাপুজোর কার্নিভালের জন্য চাকরি প্রার্থীদের ধর্নায় বসতে দিল না পুলিশ। গতকাল নোটিস দেওয়ার পরও আজ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্নায় বসতে যান ২০১৭-র রাজ্য সরকারি গ্রুপ-ডি চাকরি প্রার্থীরা। সেই সময় পুলিশ বাধা দেওয়ায় বাধে বচসা। এই ইস্যুতে চলছে রাজনৈতিক তরজা।
























