Ananda Sakal(4): প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় চন্দন মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করল সিবিআই
প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় চন্দন মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করল সিবিআই। প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। এদিনও বাগদার বাড়িতে গিয়ে দেখা পাওয়া যায়নি চন্দন মণ্ডলের। অন্যদিকে, আজ ২০১৭ সালের টেটে উত্তীর্ণদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমারকাণ্ড বাধে সল্টলেকে।
সল্টলেকে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার। ব্যাপক ধড়পাকড় পুলিশের। আটক করা হয় প্রায় ১৫০ জনকে। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী।
নদিয়ায় যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা নিজেদের পকেকটা বড্ড ভারী করেছেন। হরিণঘাটায় দলের নেতৃত্বের একাংশকে উদ্দেশ্য করে এই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। হয়ত তিনি জেনেই এই কথা বলেছেন। দাবি দলেরই এক প্রাক্তন বিধায়কের। মদন মিত্রের মন্তব্যকে সমর্থন করে, তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।





















