এক্সপ্লোর
Dengue Death: ফের কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু। ABP Ananda Live
ফের কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হল। ১১৮ নম্বর ওয়ার্ডের নিউ আলিপুর সাহাপুর এলাকার বাসিন্দা সুস্মিতা দত্ত। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার জ্বর আসায় ৩৩ বছরের গৃহবধূকে নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। গতকাল ল্যান্সডাউনের একটি নার্সিংহোমে নিয়ে গিয়ে ভেন্টিলেশনে দেওয়ার পর রাত সাড়ে ১০টা নাগাদ মৃত্যু হয় ওই রোগিণীর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর উল্লেখ রয়েছে।
জেলার
"বড় বড় নেতাদের চোখের সামনে হয়েছে...", টুলুর কারবার নিয়ে মুখ খুললেন Kunal Ghosh
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















