এক্সপ্লোর
Anubrata Mondal : কাশি, মাথা ও ঘাড়ে যন্ত্রণা হচ্ছে অনুব্রতর : Bangla News
গরুপাচার মামলায় আজ CBI-এর কাছে হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। চিকিৎসার জন্য যাবেন এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর, কাশির সমস্যার পাশাপাশি, মাথা ও ঘাড়ে যন্ত্রণা হচ্ছে অনুব্রতর। ফিসচুলার পুরনো সমস্যা ফের মাথাচাড়া দিয়েছে। তাই সিবিআই হাজিরার বদলে আজ সকাল ১০টার পর এসএসকেএমে যাবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিত্সকরা। সিবিআই সূত্রে খবর, গরুপাচার মামলায় এনামুল হককে গ্রেফতারের পর জেরায় উঠে আসে অনুব্রত মণ্ডলের নাম। ইতিমধ্যেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই।
জেলার
"সরকার ক্ষতিপূরণও আদায় করবে", কোন প্রসঙ্গে বলেছিলেন মুখ্যমন্ত্রী? | ABP Ananda
আরও দেখুন






















