Howrah: যুব তৃণমূল নেতার বাড়িতে তাণ্ডব
হাওড়ার (Howrah) নাজিরগঞ্জে যুব তৃণমূল নেতার (TMC) বাড়িতে তাণ্ডব। আগ্নেয়াস্ত্র নিয়ে যুব তৃণমূল নেতা আরিফ খানের বাড়িতে হামলার অভিযোগ। যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বেধড়ক মারধর। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টার অভিযোগ গুড্ডু খান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। হাওড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদের স্বামী গুড্ডু খান। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন গুড্ডু। তখন থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন গুড্ডু, দাবি আরিফের ভাইয়ের। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গুড্ডুকে আটক করেছে পুলিশ। ২০২১-এ যুব তৃণমূল নেতা আরিফের বাবাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। নিহত ওয়াজুল খান তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা ছিলেন।


















