Banglar Bidhan : সখেরবাজারে সংঘর্ষ, ২ দলের হাতেই ভিডিও। একদিন পরেও গ্রেফতার শূন্য !
Banglar Bidhan LIVE I সখেরবাজারে সংঘর্ষ, ২ দলের হাতেই ভিডিও, স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে মঞ্চে হামলা, দাবি বিজেপির, ক্লাবে টুর্নামেন্ট চলাকালীন হামলা বিজেপির, ভিডিও দেখিয়ে দাবি তৃণমূলের, পরস্পরের নামে থানায় অভিযোগ দায়ের ২ দলের
অপরদিকে, আনন্দপুরের কাছে নাজিরাবাদের দুটি গুদামে আগুন, মৃত ৭, নিখোঁজ ২০। শেষ অবধি পাওয়া খবরে, জানা গিয়েছে ৭ জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। কিন্তু তাঁদের এখনও সনাক্তকরণ সম্ভব হয়নি। এদিকে গুদামের ভিতরে এখনও জ্বলছে আগুন। আগুন লাগার পর থেকেই নিখোঁজ ২০ জন। ওই ২০ জনের নামে নিখোঁজের ডায়রি দায়ের করা হয়েছে। গুদামের ভিতর থেকে ২জনের দেহ বার করা সম্ভব হয়েছে। 'আগুন লাগার পর ভয় পেয়ে ভিতর থেকে ফোন করেছিলেন আটকে পড়া পঙ্কজ হালদার', বলেছিল, আর বাঁচব না, দাবি জানিয়েছেন, গোডাউনের নিখোঁজ কর্মচারীর আত্মীয়র। আগুনের সঙ্গে ১১ ঘণ্টা ধরে লড়াই দমকলের ১২টি ইঞ্জিনের। গোডাউনে প্রচুর নরম পানীয় ও খাদ্য সামগ্রী মজুত ছিল বলে জানা গিয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় গোডাউনের পাশের মেস ও একটি বাড়ি খালি করা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এলাকাটি সোনারপুর উত্তর বিধানসভা এলাকা ও নরেন্দ্রপুর থানার অন্তর্গত। অগ্নিকাণ্ডের খবর শুনে এলাকা গিয়েছেন বিধায়ক ফিরদৌসী বেগম।




















