Partha Chatterjee: 'মন্ত্রী হওয়া কি অপরাধ? আমি নিয়োগকর্তা নই', কোর্টে বললেন পার্থ | ABP Ananda LIVE
Partha Chatterjee: 'মন্ত্রী (Minister) হওয়া কি অপরাধ? আমি নিয়োগকর্তা (Recruiter) নই'। কোর্টে ৯ মিনিট বললেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Parth Chatterjee)। 'আমি শুধু বোর্ডে ছিলাম, বাকিরাও ছিল, আমি নিয়োগকর্তা নই'। 'সবাই ছিল বোর্ডের মধ্যে, আমি পড়াশোনায় ভাল ছিলাম'। আলিপুরে বিশেষ আদালতে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের । 'দীর্ঘদিন রাজনীতি (Politics) করছি, বিরোধী দলনেতা ছিলাম, থানাতেও অভিযোগ নেই' । 'প্রতিদিন অন্ধকারে থাকছি, কোথায় যাচ্ছি, প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করছি'। '৮ মাস ধরে গুহার মধ্যে আছি, জানি না জীবদ্দশায় মুক্তি পাব কিনা' । চার্জশিটের কপি দেখেছি, এমন কোনও অপরাধ করিনি, দাবি পার্থর । 'এখনও বিচারব্যবস্থার উপরে আস্থা আছে, পালিয়ে যাব না'






















