BJP News, Belgachia | বেলগাছিয়ায় বিজেপি নেতাকে লক্ষ্য করে ডিম বিজেপির, চিৎপুর থানায় অভিযোগ দায়ের
ABP Ananda LIVE : বেলগাছিয়ায় বিজেপি নেতাকে লক্ষ্য করে ডিম বিজেপির। চিৎপুর থানায় অভিযোগ দায়ের। শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে ডিম বিজেপি কর্মীদের। ডিম ছোড়ার অভিযোগ অস্বীকার বিজেপির অপর গোষ্ঠীর।
আরও খবর,
হরিদেবপুরের অজেয় সংহতি ক্লাবের পুজো কমিটির কনভেনারকে বেধড়ক মার ! মমতা তৃণমূল নেতা তথা পুজোর কমিটির কনভেনারকে বেধড়ক মার। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ, সিসি ফুটেজ ভাইরাল। আক্রান্ত ১১৫ নম্বর ওয়ার্ডের মমতা তৃণমূলের যুব সভাপতি অরিজিৎ নন্দী। রবিবার রাতে ক্লাবের ভিতরে ছিলেন তৃণমূল যুব সভাপতি, দাবি পুলিশের। ক্লাবের ভিতরে ঢুকে তৃণমূল নেতাকে বেধড়ক মার, ভাইরাল সিসি ফুটেজ। ভাঙচুর করা হয় ক্লাবের সিসি ক্যামেরা, অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের। "পুজো কমিটির কনভেনার ক্লাবে বসে রাতে মদ্যপান করছিলেন। ওটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, বিজেপি জড়িত নয়", বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর সিকদারের। ইমেল মারফত হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ।






















