এক্সপ্লোর
Belur Math: জন্মাষ্টমীতে ঢাকে কাঠি পড়ল বেলুড় মঠের দুর্গা পুজোর, ফুল দিয়ে কাঠামো সাজিয়ে পুজো করেন সন্ন্যাসীরা
জন্মাষ্টমীতে ঢাকে কাঠি পড়ল বেলুড় মঠের দুর্গা পুজোর। প্রথা মেনে এদিন দুর্গা প্রতিমার কাঠামো পুজো হয়। ভোর সাড়ে ৪টেয় মূল মন্দিরে মঙ্গলারতির পর শ্রীরামকৃষ্ণদেবের মূর্তির পাশে শুরু হয় কাঠামো পুজো। ফুল দিয়ে কাঠামো সাজিয়ে পুজো করেন সন্ন্যাসীরা। স্বামী বিবেকানন্দের হাত ধরে বেলুড় মঠে দুর্গোৎসবের সূচনা হয়। প্রতিবার জন্মাষ্টমীতে কাঠামো পুজো দিয়ে যার শুরু। দেবী দুর্গার এটি স্থায়ী কাঠামো। দশমীতে বিসর্জনের পর কাঠামো গঙ্গা থেকে তুলে এনে রাখা হয়। পরের বছর সেই কাঠামোতেই নতুন প্রলেপ পড়ে। তৈরি হয় মায়ের মূর্তি।
জেলার
দাবায় আন্তর্জাতিক খেতাব বেহালার মেয়ে, সম্বর্ধনা জানাল সারা বাংলা দাবা সংস্থা
বাজছে ভোটের বাদ্যি, নির্বাচনের আগে জনতার মনের কথা শুনে গান ধরলেন সপ্তর্ষি মৌলিক
কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ - নববর্ষে পুজো দেওয়ার লম্বা লাইন
বাংলা বর্ষবরণে সাউথ সিটি কর্তৃপক্ষর উদ্যোগে আয়োজিত হল 'নতুনের শুরুতে' অনুষ্ঠান
পয়লা বৈশাখে নতুন খাবারের পসরা সাজিয়ে হাজির ওহ ক্যালকাটা, একঝলকে দেখে নিন মেনুতে কী কী
আরও দেখুন




















